ভারত-নেপাল সম্পর্ক ‘রুটি-বেটি’র মতো: রাজনাথ সিং

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২০, ১৯:৪৪ আপডেট : ১৫ জুন ২০২০, ১৯:৪৬

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও নেপালের সম্পর্ক অনেকটাই ‘রুটি-বেটি’ সম্পর্কের মতো। বিশ্বের কোনও শক্তিই দুই দেশের সু-সম্পর্ককে ভেঙে দিতে পারবে না। দুই দেশের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারত-নেপাল সম্পর্ক ‘রুটি-বেটি’র মতো: রাজনাথ সিং

শনিবার নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে। এই সংশোধনীতে নেপালের নতুন মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের অভিযোগ, মানচিত্রে ভারতীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করেছে নেপাল।  নিম্নকক্ষে পাস হওয়া বিলটি এবার উচ্চকক্ষে যাবে। সেখানে পাস হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর হলে সংশোধনী সংবিধানে যুক্ত হবে।

সোমবার এই ঘটনার প্রেক্ষিতে এক ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, নেপালের সঙ্গে আমাদের সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং এমনকি আধ্যাত্মিক সম্পর্কও রয়েছে। নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক রুটি-বেটির সম্পর্ক।

রাজনাথ সিং আরও বলেন, আমি আপনাদের আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলতে পারি যে নেপালের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা থাকতে পারে না। এটি এমনই একটি গভীর সম্পর্ক, তাই আমরা আলোচনার মাধ্যমেই বিষয়গুলো সমাধান করব।

মূলত কালি নদীর উত্তর-পূর্ব এলাকা নিয়েই বিতর্ক ভারত ও নেপালের মধ্যে। ভারতের দাবি– ওই এলাকার লিপুলেখ পাস উত্তরাখণ্ডের। পাশাপাশি লিম্পিয়াধুরা আর কালাপানি এলাকা সেই ১৯৬২ থেকে ভারতের সীমানার অংশ বলে বরাবর দাবি করে এসেছে ভারত। কিন্তু এখন সংশোধিত মানচিত্রে এই এলাকাগুলো নিজেদের বলে দাবি করছে নেপাল।

রাজনাথ সিং আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, আমরা দেখলাম নেপালের সংসদে সংবিধান সংশোধনী বিলটি পাস হয়েছে। কিন্তু এই মানচিত্রে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে নেপাল। এ ব্যাপারে আমরা আগেও আমাদের অবস্থান জানিয়েছি।

 

 

/এএ/
সম্পর্কিত
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
সর্বশেষ খবর
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’