আরেক ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি আস্ট্রাজেনেকার

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ২০:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:২৫

ভারতের আরেকটি ওষুধ কোম্পানির সঙ্গে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি। সোমবার এই তথ্য জানানো হয়েছে। এর আগের ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গেও চুক্তি হয়েছে আস্ট্রাজেনেকার।

আরেক ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি আস্ট্রাজেনেকার

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতীয় ওকহার লিমিটেড কয়েক লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। তারা উৎপাদনের চূড়ান্ত ধাপ ভায়ালে ভ্যাকসিন বা সিরিঞ্জে ভ্যাকসিন রাখা ও প্যাকেজিং করবে।

ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তির খবর প্রকাশের পর ভারতীয় কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে মুম্বাইয়ের স্টক মার্কেটে।

বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই রোগ নির্মূলে এখন পর্যন্ত কোনও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করা যায়নি। বিশ্বজুড়ে প্রায় দেড় শতাধিক গবেষণা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, এই ভ্যাকসিন তৈরির দৌড়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটি।

গত মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে প্রতীয়মান হয়েছে। এই ভ্যাকসিনের পরবর্তী পরীক্ষায় ১০ হাজার মানুষের দেহে প্রয়োগ করা হবে।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি