মোদির জন্মদিন কূটনীতি

আরশাদ আলী
২৫ ডিসেম্বর ২০১৫, ২১:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৭:৫০

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে শুভেচ্ছা জানাতে হঠাৎ করেই  লাহোর সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আফগানিস্তানের কাবুল থেকে নয়া দিল্লি ফেরার পথে প্রায় আড়াই ঘণ্টা লাহোরে অবস্থান করেন মোদি। নওয়াজের জন্মদিনে নরেন্দ্র মোদির এই অকস্মাৎ লাহোর সফরকে দুদেশেই জন্মদিন কূটনীতি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে চালু হয়েছে ‘বার্থডে ডিপ্লোমেসি’ নামে হ্যাশট্যাগও।

শুক্রবার আফগানিস্তানের কাবুল থেকে নয়া দিল্লি ফেরার কথা ছিল নরেন্দ্র মোদির। সকালেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানানোর কথা মোদিই টুইটে জানান। এর কিছুক্ষণ পরেই আরেকটি টুইট করে চমকে দেন সবাইকে। চমকে যাওয়ার কারণও ছিল যথেষ্ট।

ভারত-পাকিস্তানের বৈরিতার বিষয়টি সবারই জানা। গত এক যুগে ভারতের কোনও প্রধানমন্ত্রী পাকিস্তান সফরের যাননি। আর ওই টুইট বার্তায় আগে থেকে কোনও ঘোষণা ছাড়াই বিকেলে পাকিস্তানের লাহোর সফরে যাওয়ার ঘোষণা দেন মোদি। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বললাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম।’ এর এক মিনিট পর চমকে দেওয়া টুইটে মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) বিকেলে লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা হচ্ছে। দিল্লি ফেরার পথে আমি সেখানে নামব।’

লাহোর বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা পেলেন নরেন্দ্র মোদি

শুক্রবার (২৫ ডিসেম্বর ) নওয়াজ শরিফ ৬৬ বছরে পা দিলেন। জন্মদিনে পরিবারের সঙ্গে ইসলামাবাদ ছেড়ে তিনি পৈতৃক বাড়ি লাহোরে অবস্থান করছিলেন নওয়াজ। জন্মদিনে শুভেচ্ছা জানাতেই নয়া দিল্লি ফেরার পথে লাহোর নেমে প্রায় আড়াই ঘণ্টা সময় কাটান মোদি।

স্থানীয় সময় বিকাল ৫টা ৪মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোদির বিমান অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ও অর্থমন্ত্রী ইশাক দার।

বিমানবন্দরেই শুভেচ্ছা জানিয়ে নয়া দিল্লি ফেরার কথা প্রথমে জানানো হলেও লাহোর নেমে আবারও চমকে দেন মোদি। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে নওয়াজ শরিফে বাড়িতে যান। নওয়াজের বাড়িতে দুই নেতা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন। ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এ সময় তারা দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সংক্ষিপ্ত বৈঠক শেষে নওয়াজ শরিফের নাতির বিয়ের অনুষ্ঠানে গিয়ে কনেকে আশীর্বাদ জানান।  তারপর সাড়ে সাতটার দিকে নওয়াজের বাড়ি থেকে বের হন মোদি। মোদিকে হেলিকপ্টার পর্যন্ত এগিয়ে দেন নওয়াজ শরিফ। হেলিকপ্টারে করে লাহোর বিমানবন্দরে পৌঁছেন মোদি। সেখান থেকে নয়া দিল্লির উদ্দেশে রওয়ানা দেন।

মোদির মাত্র আড়াই ঘণ্টার এ সফর কাঁপিয়ে দিয়েছে ভারত ও পাকিস্তানকে। অকস্মাৎ সফর করে ব্যাপক প্রশংসিত হলেও সমালোচনা কম হচ্ছে না। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে চালু হয়েছে ‘বার্থডে ডিপ্লোমেসি’ নামে হ্যাশট্যাগ। টুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়ে করা হচ্ছে একের পর এক টুইট। সন্ধ্যার পরই মোদিইনপাকিস্তান হ্যাশট্যাগটি চলে আসে টুইটারের ট্রেন্ড তালিকার দ্বিতীয়স্থানে।

ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ কামার আগা বলেছেন, প্রধানমন্ত্রীর এ সফর পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং ভবিষ্যত আলোচনার জন্য ভালো পরিস্থিতি সৃষ্টি করবে।

জম্মু-কাশ্মিমের মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ মোদির পাকিস্তান সফরকে স্বাগত জানিয়েছেন। তার মতে মোদির লাহোর সফর সঠিক পথে এগিয়েছে। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহও মোদির লাহোর সফরকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় যেতে ভালো পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

বলিউড অভিনেতা অনুপম খের বলেছেন, আমি মনে করি এটি একটি সুন্দর কূটনৈতিক পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বিজেপি নেতা রাম মাধব পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোদির সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অবশ্য কেউ-কেউ লাহোরে পাকিস্তানের এক স্টিল ব্যবসায়ীর উপস্থিতির কথা তুলে সফরের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান প্রকাশ করেছেন।

এদিকে, মোদির লাহোর সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি। এমনকি দিল্লিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। বিক্ষোভ করেছে কংগ্রেসের যুব সংগঠন ইয়ুথ কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে মোদির এ সফরকে পূর্ব পরিকল্পিত হিসেবেও উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা আইএএনএসকে কংগ্রেসের মুখপাত্র অজয় কুমার বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রীর সফরের খবর আমাদের টুইটারে জানতে হলো।

বিরোধীরা সমালোচনা করলেও সাধারণ মানুষ টুইটারে এ সফরকে স্বাগত জানিয়েছেন। তাদের অধিকাংশের মতে, জন্মদিন কিংবা বিয়ে কূটনীতি বা যে নামেই ডাকা হোক না কেন সফরটির জন্য মোদি প্রশংসার দাবিদার। সূত্র: এনডিটিভি, ডন, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে