কৃষক বিক্ষোভ ইস্যুতে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৭:০২
image

নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক বিক্ষোভে অচলাবস্থা তৈরি হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, পরিস্থিতির কোনও ধরনের অগ্রগতিই হয়নি। প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, আদালতের উদ্দেশ্য ছিলো সরকার ও কৃষকদের মধ্যে আলোচনা উৎসাহিত করা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভারতের লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। আইন বাতিলের দাবিতে কৃষকেরা অনড় থাকলেও সরকার চাইছে কৃষি আইনের সংস্কার।

গত সোমবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমারের সঙ্গে সপ্তম দফা বৈঠকের পর কৃষান মজদুর সংহতি কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের সাংবাদিকদের বলেন, ‘কৃষিমন্ত্রী পরিষ্কার করে বৈঠকে বলেছেন আইন বাতিল হবে না। তিনি এমনকি আমাদের সুপ্রিম কোর্টে যেতে বলেছেন।’

এর দুই দিনের মাথায় কৃষি আইন চ্যালেঞ্জ করা এক পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত চেয়েছে বিক্ষোভরত কৃষক ও সরকারের মধ্যে আলোচনা হোক। তবে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। আমরা পরিস্থিতি বুঝতে পারছি আর আলোচনা উৎসাহিত করছি।’

আদালতে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল বলেন, ‘আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ রয়েছে।’ সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘এই মুহূর্তে একটিস কার্যকর আলোচনা চলছে।’

গত সপ্তাহে ভারত সরকারের তরফে বলা হয়, কৃষকদের চারটি দাবির মধ্যে থেকে দুটি নিয়ে বোঝাপড়ায় সম্মত হয়েছে উভয় পক্ষ। ইলেক্ট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল এবং বায়ু মান দূষণ নিয়ে শাস্তির আইন বাতিলে সরকার সম্মত হয়েছে বলে জানায় সরকার। তবে বিক্ষোভরত কৃষকদের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইন বাতিল ছাড়া অন্য কোনও কিছুতেই পিছু হটবে না তারা। আগামী প্রজাতন্ত্র দিবসে কৃষক প্যারেড আয়োজনের ঘোষণা দিয়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে তারা। আগামী শুক্রবার কৃষক ও সরকার পক্ষের মধ্যে পরবর্তী আলোচনার দিন নির্ধারিত রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের