ভারতের বিতর্কিত কৃষি আইন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৮:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১২:৫০
image

ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিক্ষোভের কারণে সৃষ্ট সংকট সরকার যেভাবে সামলাচ্ছে তাতে হতাশা প্রকাশ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার আদালত সরকারকে আইনটি স্থগিত রাখার আহ্বান জানিয়ে বলেছে, সরকার তা না করলে সুপ্রিম কোর্টই তা করবেন। কৃষকদের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনেরও তাগিদ দিয়েছেন আদালত। কৃষি আইন চ্যালেঞ্জ করা এক পিটিশনের শুনানির সময় এসব কঠোর মন্তব্য করেছেন আদালত। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর থেকে দিল্লি সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভারতের লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে সংকট নিরসন হয়নি। আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড় থাকলেও সরকার চাইছে কৃষি আইনের সংস্কার। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে চলছে একাধিক পিটিশনের শুনানি।

সোমবার এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘‌অন্যায় কোনও কিছু হলে আমরা সবাই দায়ী থাকবো। আমরা চাই না কেউ আহত হোক বা আমাদের হাতে কারও রক্ত লাগুক।’ সংকট নিরসনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি না যে আপনারা এই ইস্যুটি কার্যকরভাবে সামলাচ্ছেন। আমরা আজ একটি সিদ্ধান্ত নিচ্ছি। যদি কোনও রক্তপাত হয় তাহলে দায় কে নেবে?’ অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল যখন আদেশ দেওয়ায় তড়িঘড়ি হচ্ছে বলে প্রশ্ন তোলেন তখন জবাবে এসএ বোবদে বলেন, আমাদের ধৈর্য নিয়ে জ্ঞান দেবেন না। আমরা দীর্ঘ সময় দিয়েছি।’

শীর্ষ আদালত বলেছেন, নতুন কৃষি আইন স্থগিত করার পরও কৃষকদের বিক্ষোভ চলতে পারে। তবে একই জায়গায় বিক্ষোভ চলবে নাকি অন্য পথে হাঁটতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেছেন আদালত।

এর আগের শুনানিতে আদালতের তরফে বলা হয়, পরিস্থিতির কোনও ধরনের অগ্রগতিই হয়নি। প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, আদালতের উদ্দেশ্য ছিল সরকার ও কৃষকদের মধ্যে আলোচনা উৎসাহিত করা। তবে তাতে কোনও সাফল্য পাওয়া যায়নি। সেদিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন, ‘গত শুনানিতে আমরা প্রশ্ন রেখেছিলাম, কোনও জবাব পাইনি। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষ আত্মহত্যা করছে। এই আবহাওয়ায় নারী ও বৃদ্ধরা কেন বিক্ষোভে থাকবেন?’

উল্লেখ, কৃষক ও সরকার পক্ষের প্রতিনিধিদের মধ্যে আট দফা আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও কার্যকর সমাধান আসেনি। সরকার আইন সংস্কারে সম্মত হলেও কৃষকেরা সাফ জানিয়ে দিয়েছেন, আইন বাতিল ছাড়া অন্য কোনও কিছুতেই পিছু হটবেন না তারা।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে