ভারতীয় আদালতের সেই বিতর্কিত আদেশের ওপর স্থগিতাদেশ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:১২
image

পোশাক খোলা ছাড়া কোনও শিশুকে জড়িয়ে ধরলে যৌন নিপীড়ন বিবেচিত হবে না বলে মুম্বাই হাই কোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে মুম্বাইয়ের আদালতের দেওয়া আদেশকে বুধবার ‘বিরক্তিকর’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পিটিশন দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১২ বছরের এক মেয়ে শিশুর পোশাকের উপর দিয়ে বুকে হাত দেওয়ার অভিযোগ সংক্রান্ত এক মামলার রায়ে গত সপ্তাহে মুম্বাইয়ের উচ্চ আদালত শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো)-এর একটি ব্যাখ্যা দেয়। গত ১৯ জানুয়ারি ওই রায়ে নারী বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা বলেন, শিশুদের ক্ষেত্রে জামাকাপড় খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে তা পকসো আইনের আওতায় পড়বে না। তিনি বলেন, ‘সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের ছোঁয়া না লাগলে পসকো আইনে অভিযোগ আনা যাবে না।’ মুম্বাইয়ের আদালতের এই রায়ের বিরুদ্ধে ভারত জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

মুম্বাই উচ্চ আদালতের নাগপুর বেঞ্চের ওই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ভারতের কেন্দ্রীয় সরকার।  বুধবার এর শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। শুনানি শেষে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে এই রায় বিপদজনক নজির স্থাপন করতে পারে। রায়টি স্থগিত করে এ বিষয়ে মহারাষ্ট্র সরকার এবং সাজাপ্রাপ্তের মতামত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের