পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ০৯:২৭আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৯:২৭

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। ২৭ মার্চ থেকে শুরু হওয়া আট দফার এ নির্বাচন শেষ হবে আগামী ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশ ২ মে।

প্রথম দফায় ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে। ৫টি জেলার মধ্যে শনিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সবকটি আসনেই ভোটগ্রহণ চলছে। বাকি তিন জেলায় আংশিক। পুরুলিয়ায় ভোটগ্রহণ হচ্ছে জেলার ৯টি আসনে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ছয়টি এবং পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়ার চারটি আসনে।

সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়িয়েছে পটাশপুর ও খেজুরিতে। খেজুরির বটতলা এলাকায় বোমাবজির অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের মারধর করেছে তৃণমূল। খেজুরির এক নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূল বুথ কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ উঠে বিজেপি-র বিরুদ্ধে। শালবনিতে সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন, শুইমাদহ স্কুলের বুথে মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাই নিয়ে তৃণমূলের বুথকর্মীদের সঙ্গে বচসা বাধে সুশান্তের।

অন্যদিকে, ভোট শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠে কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বিজেপি-র নির্বাচনি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কেশিয়াড়ী বিধানসভার অর্জ্জুনগেড়িয়া ২২১ নং বুথে ইভিএম মেশিন খারাপ, ভোট বন্ধ হয় সকাল থেকেই। শাবড়া বাপুজি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

রাজনৈতিক হিসেবে প্রথম দফার ৩০টি আসন খুবই গুরুত্বপূর্ণ। এই আসনগুলোর মধ্যে ২০১৬ সালের নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে ২০টিতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার বান্দোয়ান, বলরামপুর, জয়পুর, মানবাজার, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর— এই সাতটি বিধানসভা কেন্দ্রেই জিতেছিল তৃণমূল। কংগ্রেস জিতেছিল বাঘমুণ্ডি ও পুরুলিয়া কেন্দ্র দুটি। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেখা যায়, একমাত্র মানবাজার ছাড়া বাকি সব বিধানসভা কেন্দ্রেই এগিয়ে বিজেপি।

একইভাবে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি ও মেদিনীপুর— সবকটি কেন্দ্রে তৃণমূল জয়লাভ করলেও ২০১৯-এ খড়্গপুর ও শালবনি ছাড়া বাকি কেন্দ্রগুলোতে এগিয়ে যায় বিজেপি।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া, রানিবাঁধ ও রাইপুরে জয়লাভ করে তৃণমূল। ছাতনায় জেতে বাম শরিক আরএসপি। ২০১৯ সালে তাদের সবাইকে ছাপিয়ে ওই চার কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। ২০১৬ সালে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর এবং এগরায় জয়লাভ করে তৃণমূল। ২০১৯ সালে এরমধ্যে শুধুমাত্র এগরাতেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। এখন তিনি বিজেপিতে।

২০১৬ সালে ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম; এই চার বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করে তৃণমূল। ২০১৯ সালে একমাত্র বিনপুর ছাড়া বাকি তিনটি কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি।

শনিবার ভোটগ্রহণ পর্বে তাই বিজেপি-র লক্ষ্য থাকবে লোকসভা নির্বাচনের ধারা জিইয়ে রাখা। অন্যদিকে, তৃণমূলের লক্ষ্য হারানো জমি পুনরুদ্ধার।

আট দফায় ভোট হওয়ায় অবশ্য এমনিতেই খুশি নয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘আট পর্বের নির্বাচন কাকে সুবিধা করে দেওয়ার জন্য? আমি বিজেপি সূত্রে যা জেনেছি, তা হলো, বিজেপি যা ঠিক করে দিয়েছে, সেভাবেই ভোট হচ্ছে। বিহারে যদি কম পর্বে ভোট করা হয়, কেরালা, তামিলনাড়ুতে যদি এক পর্বে ভোট করা হয় তো পশ্চিমবঙ্গে কেন আট পর্বে।’

মমতার দাবি, ‘যেসব জেলায় তৃণমূলের প্রভাব বেশি, সেসব জেলায় দুই থেকে তিন পর্বে ভোট করা হচ্ছে। আমি বাংলার মেয়ে। বাংলাকে ভালো করে চিনি। বিজেপি যা খুশি করতে পারে, সব চক্রান্ত ভেঙে দেবো। বাংলার মানুষ বাংলা শাসন করবে। নির্বাচন কমিশনকে বলবো, বিজেপি-র চোখ দিয়ে বাংলাকে দেখবেন না।’অন্যদিকে বিজেপি-র দাবি, নিরাপত্তা বিবেচনায় এতগুলো পর্বে ভোটগ্রহণ জরুরি। সূত্র: আনন্দবাজার, ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সর্বশেষ খবর
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি