মাসে ১৪ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ২০:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:১৮
image

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত কোভিড-১৯ টিকা উৎপাদনের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, এখন থেকে প্রত্যেক মাসে আগের তুলনায় ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে দেশটি।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানিয়েছে, প্রতি মাসে কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণ করে আগস্টের মধ্যে মাসিক ১৪ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের পুনের সিরাম ইনস্টিটিউট। তারা প্রতি মাসে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা টিকা কোভিশিল্ডের ৬ কোটি ডোজ উৎপাদন করতে সমর্থ হচ্ছে। অন্যদিকে, হায়দরাবাদের ভারত বায়োটেক কোভ্যাক্সিনের ৫০ লাখ ডোজ উৎপাদন করছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ভ্যাকসিনের উৎপাদন এবং সংরক্ষণের জন্য অতিরিক্ত উৎপাদন স্থাপনা-রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। তবে নতুন করে ভ্যাকসিন প্ল্যান্ট ও সংরক্ষণ স্থাপনা তৈরির জন্য দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষর অনুমোদনের দরকার হবে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৪৬ জন।

মহামারি শুরু হওয়ার পর থেকে ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জনের প্রাণ গেছে। ভাইরাসের উল্লম্ফনে ভারতে ভ্যাকসিনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যে কারণে দেশটির সরকার ভারতে উৎপাদিত ভ্যাকসিনের রফতানি সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে। সঙ্গে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে তারা।

/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম