ভারতে একদিনে আক্রান্ত ২ লাখ

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১৩:০২আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৩:০২
image

প্রথমবারের মতো ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি এদিনও মৃত্যুর সংখ্যা ১ হাজার পেরিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন আক্রান্ত হয়েছে। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৩৮ জনের। গত কয়েকদিন ধরেই দেশটিতে ধারাবাহিকভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত অক্টোবরের শুরুতে দেশটিতে দৈনিক মৃত্যু ১ হাজারের আশপাশে ছিল। তবে তা কমে ১০০-র নিচেও নেমেছিল। এখন আবারও মৃতের সংখ্যা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ভয়াবহ এই মাইলফলক স্পর্শ করলো ভারত। অবশ্য যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৯ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছিল।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর সুস্থ হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৫২ জনের।

পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। পর্যটক আগমনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম