২ ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ২১:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে। তিনি কোভ্যাক্সিনের প্রথম ডোজ ৪ মার্চ ও দ্বিতীয় ডোজ ৪ এপ্রিল নিয়েছেন। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরে বলা হয়েছে, কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের জ্বর হলে চিকিৎসকের পরামর্শে কোভিড টেস্ট করা হয়। সোমবার বিকেলে জানা যায় তিনি কোভিড আক্রান্ত। এর পরেই ভর্তি করা হয় হাসপাতালে।

ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর ৮৮ বছর। হৃদরোগসহ একাধিক কোমর্বিডিটি রয়েছে তার। তাই কোভিড-ঝুঁকি তার পক্ষে অনেকটাই বেশি বলে মনে করছেন চিকিৎসকরা।

মনমোহন সিং সচরাচর জনসমক্ষে আসেন না। তবে রবিবার করোনা পরিস্থিতির ভয়াবহতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন তিনি। তাতে ভারতে কোভিড মোকাবিলার জন্য কয়েকটি পরামর্শ দেন প্রবীন এই রাজনীতিক।

শনিবার কংগ্রেসের শীর্ষ নেতাদের এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মনমোহন সিং। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

মনমোহন সিংয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই টুইট করেছেন নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ অনেকেই। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম