দুই শতাধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় ফিরছে তৃণমূল!

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১৪:২৫আপডেট : ০২ মে ২০২১, ১৪:৪৫
image

দু’‌জনেই দাবি করেছিলেন ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। কিন্তু বেলা যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে বাংলা নিজের মেয়েকেই চাইছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ২০০ আসন পার করে এগোচ্ছে। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এমনই আভাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকার হিসাবে মমতা জিততে চলেছেন ২০৭ আসন। বিপরীতে বিজেপি পেতে পারে ৮১টি। একই হিসাব দিয়েছে এবিপি আনন্দ। অবশ্য বুথফেরত সমীক্ষা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখলেও এতটা এগিয়ে রাখেনি।

নন্দীগ্রামে এখন পর্যন্ত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। অবশ্য সবেমাত্র চার-পাঁচ রাউন্ড গণনা হয়েছে। তার মধ্যে ছিল আবার ব্যালট গণনা। সবার চোখ নন্দীগ্রামে আটকে থাকলেও রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে চলেছে বলে প্রাথমিক ইঙ্গিত মিলেছে।

হিন্দুস্তান টাইমস বলছে, সারা রাজ্যের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস ২০০ আসন ছাড়িয়ে এগিয়ে চলেছে। তৃতীয়-চতুর্থ রাউন্ডের শেষে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার পার করেছে। এমনকি পার করে এগিয়ে চলেছে। আর বিজেপি তিন ডিজিট থেকে নেমে দুই ডিজিটে চলে এসেছে। সেদিক থেকে মিলে যেতে পারে ভোটকুশলী প্রশান্ত কিশোরের অঙ্ক। কারণ, তিনি বলেছিলেন ‘‌বিজেপি দুই অঙ্ক পার করবে না। যদি করে তাহলে আমি এই পেশা ছেড়ে দেবো।’‌

হিন্দুস্তান টাইমস-এর প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০৬ আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে ৮৩টি আসন। বাম-কংগ্রেস-আইএসএফ জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে।

এ অবস্থায় অমিত শাহরা যে বারবার দাবি করছিলেন ২০০ আসন নিয়ে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি, তা কার্যত ব্যর্থ হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলে দেখা যাচ্ছে তৃতীয় শক্তি নিঃশেষ হতে চলেছে। বাম-কংগ্রেসের অস্তিত্ব সংকট তীব্রতর হতে চলেছে।

২০১৬ সালের নির্বাচনে বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। সেই নিরিখে এখন অস্তিত্ব রক্ষাই সংকট হয়ে দাঁড়াচ্ছ। যত ভোট গণনা এগোচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যবধান বাড়াচ্ছে। এই ফলই যদি শেষ পর্যন্ত চূড়ান্ত হয়, তাহলে বিজেপিকে যে বাংলা রিজেক্ট করেছে, তা পরিষ্কার হয়ে যাবে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী