টিকা দিতে চায় ফাইজার, অনুমতি মিলছে না দিল্লির

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ১৪:১৪আপডেট : ০৪ মে ২০২১, ১৪:১৪

করোনাভাইরাসের টিকা সংকটে ভুগছে ভারত। সরকারি হিসাবেই দেশটিতে দুই কোটিরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে। অথচ এখনও পর্যন্ত বহু রাজ্যেই তৃতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু শুরু করা যায়নি। এরইমধ্যে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, ভারতকে সাত কোটি ডলার মূল্যের ভ্যাকসিন অনুদান হিসেবে পাঠাতে চায় তারা। তবে ইচ্ছে থাকলেও উপায় নেই। কারণ নরেন্দ্র মোদির সরকার এখনও তাদের টিকার অনুমোদন দেয়নি।

সোমবার ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানান, এক মাস আগেই এ ব্যাপারে ভারত সরকারের কাছে আবেদন পাঠিয়েছিল ফাইজার। মহামারি পরিস্থিতিতে সাহায্য করার জন্য তারা যে ভারতকে সাত কোটি ডলার মূল্যের টিকা পাঠাতে চায় সে কথাও জানানো হয়েছিল। কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তাদের কথাবার্তা চলছে বলে জানিয়েছেন অ্যালবার্ট।

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োএনটেক মিলে তৈরি করেছে করোনা ভ্যাকসিন কমিরানিটি। ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ওপর এই টিকা বেশি উপযোগী বলেও জানিয়েছিল বিশেষজ্ঞদের একাংশ। যদিও তারপরও ফাইজারের টিকা অনুমোদন দেয়নি দিল্লি।

একটি মহলের ধারণা, ফাইজারের টিকা অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ভারতে ওই টিকা ব্যবহার করতে হলে তা সংরক্ষণ করা একটি বাড়তি সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রশাসনের জন্য। অনুমোদন না দেওয়ার সেটাও একটা কারণ হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম