নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ জানালেন মোদি

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ১৮:০৪আপডেট : ০৪ মে ২০২১, ১৯:০৫
image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর রাজ্যের রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের গভর্নরকে ফোন করে এই উদ্বেগ জানান তিনি। এদিকে সহিংসতার বিষয়ে ইতোমধ্যে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলের লোকজনই রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা এবং রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন তিনি। অন্যদিকে রক্তপাতের জন্য তৃণমূলকে দায়ী করে বুধবার মমতা শপথের দিন পশ্চিমবঙ্গে ধিক্কার দিবস এবং দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি।

মঙ্গলবার গভর্নর জগদীপ ধনগড় এক টুইট বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী ‘ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও উত্তেজনা প্রকাশ করেছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ওই টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘নিরবিচ্ছিন্ন হত্যা, লুট, অগ্নিসংযোগ এবং ভাঙচুর নিয়ে আমিও চরম উদ্বেগের কথা জানিয়েছি।’

পশ্চিমবঙ্গে চলমান সহিংসতার ঘটনা কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে খতিয়ে দেখার আদেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এক বিজেপি নেতা। ওই আবেদনে বলা হয়েছে বিজেপি কর্মীদের ওপর হামলা চলছে, হত্যা করা হচ্ছে আর নারীদের ধর্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার থেকে দুই দিনের পশ্চিমবঙ্গ সফর শুরু করেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। সহিংসতায় আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎন করবেন তিনি।

সহিংসতার নিন্দা জানিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা মহামারি মোকাবিলার ওপর মনোযোগ দিতে পরামর্শ দিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী