উত্তরপ্রদেশ

মিষ্টিমুখ করাতে গিয়ে ২০ কেজি রসগোল্লাসহ গ্রেফতার ২

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ২২:৪৭আপডেট : ০৬ মে ২০২১, ২২:৪৭

উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়ে রসগোল্লা বিলি করতে গিয়ে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হলো ২০ কেজি রসগোল্লা। বুধবার উত্তরপ্রদেশের হাপুরে এই ঘটনা ঘটেছে।

সম্প্রতি উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তাতে হেরেছে বিজেপি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি বেশি আসন পেয়েছে।

এই জয় উদযাপন করতেই হাপুরে জমায়েত করে সাধারণ মানুষের মধ্যে রসগোল্লা বিলি করছিলেন ওই দুই ব্যক্তি। অথচ মহামারিতে কোনও রকম জমায়েত নিষিদ্ধ হয়েছে উত্তরপ্রদেশে।

খবর পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২০ কেজি রসগোল্লা বাজেয়াপ্ত করা হয়েছে। এর পর তাদের ছবিসহ ঘটনাটি টুইটারে পোস্টও করেছে হাপুর পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি