পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশন বয়কট বিজেপির

কলকাতা প্রতিনিধি
০৭ মে ২০২১, ২২:০৪আপডেট : ০৭ মে ২০২১, ২২:০৪

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিলো বিজেপি। শুক্রবার দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমননি শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও অংশ নেবে না তারা।

দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন মুকুল রায় ছাড়া বিজেপির সব বিধায়ক। নির্বাচনের পর দলের প্রথম বৈঠকে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে সহিংসতা থামুক, তারপর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা।
বৈঠকে উপস্থিত ৭৬জন বিধায়ক এই প্রস্তাবে সম্মতি জানান তারা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায়, রাজ্যে ৭৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বৃহস্পতি ও শুক্রবার বিধায়করা শপথগ্রহণ করেন। এর পর পরিষদীয় দলের বৈঠকে সরাসরি বিধানসভা বয়কটের পথে হাঁটল তারা।

এদিকে রবিবার নয়, সোমবার হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ। সোমবার বেলা ১১টায় রাজভবনে শপথ নেবেন মন্ত্রীরা। সূত্রের খবর, অনাড়ম্বর এই অনু্ষ্ঠানে শপথ নেবেন শুধু গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রীরা। বাকিরা শপথ নেবেন পরে।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর সরকারের তরফে জানানো হয়েছিল, রবিবার শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা। রবিবার বেলা দেড়টায় রাজভবনে হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান। অজ্ঞাত কারণে তা পিছিয়ে সোমবার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা।

রাজভবন সূত্রের খবর, করোনাবিধির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের মতো মন্ত্রিসভার শপথও হবে অনাড়ম্বরভাবে। একসঙ্গে একাধিক মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রীরা শপথ নেবেন। শুধু ক্যাবিনেট মন্ত্রীরাই শপথ নেবেন সোমবার। প্রতিমন্ত্রীরা পরে শপথ নেবেন।

এবার রাজ্য মন্ত্রিসভায় একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনোদের সঙ্গে মন্ত্রী হতে পারেন একাধিক নতুন মুখ। এমনকি টলিউডের সেলিব্রিটিদের ভাগ্যেও ছিঁড়তে পারে শিকে।

/এএ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান