দুই ডোজ টিকা নেওয়া ভারতীয় চিকিৎসকের করোনায় মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১০:৫৭আপডেট : ১০ মে ২০২১, ১০:৫৭
image

দিল্লির সরোজ হাসপাতালে ভেন্টিলেটরে যাওয়ার আগে ডা. অনিল কুমার রাওয়াত এক সহকর্মীকে বলেছিলেন, ‘আমি এখান থেকে বের হয়ে আসবো। টিকা নিয়েছি, বের হয়ে আসবো।’ গত শনিবার সকালে ৫৮ বছর বয়সী এই সার্জনও করোনার কাছে হার মেনেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৯৬ সালে সরোজ হাসপাতালের সূচনা থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন ডা. অনিল কুমার রাওয়াত। সহকর্মীরা তাকে নিপাট ভদ্রলোক এবং আমুদে সহকর্মী হিসেবে বর্ণনা করেছেন।

সরোজ হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালক ডা. পিকে ভরদ্বাজ ১৯৯৪ সাল থেকেই ডা. অনিল কুমার রাওয়াতকে চিনতেন। তিনি জানান, মার্চের শুরুতেই ডা. অনিল করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। তিনি বলেন, ‘তিনি আমার বড় সন্তানের মতো ছিলেন। দিল্লির মাওলানা আজাদ মেডিক্যাল কলেজ থেকে তিনি এমএস সার্জারি পাস করেন আর ১৯৯৪ সালে আরবি জৈন হাসপাতালে আমার ইউনিটে ক্যারিয়ার শুরু করেন। শেষ সময় পর্যন্ত তিনি আমার সঙ্গেই ছিলেন।’

১০ থেকে ১২ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. অনিল কুমার রাওয়াত। প্রথমদিকে তিনি বাড়িতেই ছিলেন। পরে অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডা. পিকে ভরদ্বাজ জানান, ডা. অনিলকে বাঁচাতে সম্ভাব্য সবকিছুই করেছে তার দল। এমনকি ফুসফুস ট্রান্সপ্লান্টের কথাও ভাবা হয়। তিনি বলেন, ‘যা প্রয়োজন ছিলো তার সবকিছুই আমরা দিয়েছি। সম্ভাব্য সবকিছুই করেছি... এটা বড় ক্ষতি। বহু ডাক্তার আর স্বাস্থ্যসেবা কর্মী অসুস্থ হয়ে পড়ছে, এমনটি টিকা নেওয়ার পরও, তবে মৃদু লক্ষণ নিয়ে তারা সুস্থ হয়ে উঠছেন। পুর্ণ ভ্যাকসিন নেওয়ার পর এটাই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু।’

ডা. অনিল কুমার রাওয়াতের স্ত্রী ও মেয়ে রয়েছেন। তার স্ত্রী সরোজ হাসপাতালের প্রসুতিবিদ্যা বিভাগের একজন ডাক্তার।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম