কুম্ভ মেলার সমালোচনা রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্র: রামদেব

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ১১:০৩আপডেট : ২০ মে ২০২১, ১১:০৩
image

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র বলে পরিচিত কুম্ভ মেলার বিরুদ্ধে যেকোনও সমালোচনা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। বুধবার এই মন্তব্য করেন তিনি। এর আগে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কুম্ভ মেলাকে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করতে বিভিন্ন সরঞ্জামের নকশা করছে বিরোধী দল কংগ্রেস।

বিশ্বের অন্যতম বড় জনসমাগম হিসেবে পরিচিত কুম্ভ মেলা। এই মেলায় ভারতের গঙ্গা নদীর তীরে সমবেত হয় লাখ লাখ তীর্থযাত্রী।  পাপ মুক্তির আশায় গঙ্গা নদীতে গোসল করেন তারা। করোনাভাইরাসের মহামারির মধ্যে এই বছরও অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। স্বাস্থ্য অনুসরণ করে মেলা অনুষ্ঠানের কথা বলা হলেও আদতে তা পালন করা যায়নি। এই মেলা এবং ভারতের বড় বড় নির্বাচনি সমাগমের পরই ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নেয়।

কুম্ভ মেলার অনুমতি প্রদান এবং নির্বাচনি প্রচার চলতে দেওয়ায় বিরোধী দলগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই সমালোচনার জবাবে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনে বিজেপি।

বিজেপির ওই অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে হিন্দুত্ববাদী যোগগুরু রামদেব বলেন, ‘যে কোনও ধরনের টুলকিট ব্যবহার করে কুম্ভ মেলা এবং সনাতন হিন্দু ধর্মের সমালোচনা করা একটি বহু বড় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্র, পাপ এবং অপরাধ। যেসব মানুষ এগুলো করছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রাজনীতি যা করার করুন, কিন্তু একশ’ কোটির বেশি হিন্দুকে অপমান করা বন্ধ করুন। এটা আপনাদের খুবই জঘন্য কাজ। এই দেশ আপনাদের কখনওই ক্ষমা করবে না।’

যোগগুরু রামদেব বলেন, ‘আমি দেশের মানুষের এই ধরনের সনাতন বিরোধী ও ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করছি।’

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে