আত্মহত্যার চেষ্টা, ফেসবুকের সতর্কতায় প্রাণ রক্ষা

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৫:১০আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:১০
image

প্রতিবেশিদের সঙ্গে বিবাদের পর ভারতের দিল্লির পালাম গ্রামের এক বাসিন্দা আত্মহত্যার চেষ্টা চালায়। লাইভে ওই ঘটনা সরাসরি সম্প্রচারিত হতে থাকলে ফেসবুক কর্তৃপক্ষ সতর্ক করে দিল্লি পুলিশকে। আর শেষ সময়ে তাকে গিয়ে উদ্ধার করে পুলিশ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোহান লাল ছদ্মনামের পালাম গ্রামের এক বাসিন্দাকে হতে গভীর ক্ষত থাকা অবস্থায় দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রচুর পরিমাণ রক্তপাত হলেও যথাসময়ে চিকিৎসা সংক্রান্ত মনোযোগ পাওয়া যাওয়ায় তার প্রাণ রক্ষা করা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন বিপত্নীক সোহান লাল একটা মিষ্টির দোকানে কাজ করেন। ২০১৬ সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ব্যক্তিগত নানা সমস্যায় ভুগছিলেন দুই সন্তানের বাবা সোহান।                                                                                               প্রতিবেশিদের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করে তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেন তিনি।

ফেসবুকের মার্কিন কর্মকর্তারা সোহান লালের স্বেচ্ছায় নিজের ক্ষতি করার ভিডিও শনাক্ত করেন। তারা দিল্লি পুলিশের সাইবার ইউনিটকে তাৎক্ষণিকভাবে এই ঘটনা জানায়। বৃহস্পতিবার রাত একটার দিকে খবর পেয়ে তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

পালাম গ্রামে পৌঁছে দিল্লি পুলিশ সোহান লালকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে এআইআইএমন ট্রমা সেন্টারে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের