স্কুল খুললে সরকারের খরচ, বার খুললে সরকারের লাভ: বিজেপি নেতা

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ১৬:৩৭আপডেট : ১৫ জুন ২০২১, ১৬:৩৭

বিতর্কিত মন্তব্যে তার জুড়ি মেলাভার। কখনও গরুর দুধে সোনা খুঁজে পান তিনি, কখনও পাল্টা মার দেওয়ার কথা বলেন, আবার কখনও চর্বি কমে গেলে দলের স্বাস্থ্য ভালো হবে বলেও জ্ঞান দিতে দেখা যায় তাকে। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি করোনাভাইরাসের জেরে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

করোনা ঠেকাতে পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন ও মেট্রো। শুধু স্টাফদের বহনকারী স্পেশাল ট্রেন চলবে। তবে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকলেও ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা। তবে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল, বার, রেস্তোরাঁ খোলা থাকবে।

এই বার খোলা নিয়ে কটাক্ষ করতে গিয়েই বিতর্কের জন্ম দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‌স্কুল খোলা থাকলে রাজ্য সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে।’

আবগারি দফতর থেকে রাজ্যের রাজস্ব আদায় হয় ঠিকই। কিন্তু স্কুল খোলা থাকলে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার ওপর ভারতে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। সেখানে বিজেপির একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্য অনেককেই বিস্মিত করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম