ভাগ্যিস মাঝির চোখে পড়েছিল!

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ১৫:৪৬আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:৪৬

মাঝগঙ্গায় ভাসছিল কাঠের বাকশোটি। পাশেই নৌকা বাইছিলেন ভারতের উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরা ঘাটের মাঝি গুল্লু চৌধুরী। চকচকে বাকশোটি দেখে গুল্লু মাঝি বুঝে নিয়েছিলেন, আর যাই হোক, ভেতরে সোনাদানা নেই। কারণ অতো ভারী হলে তো ডুবেই যেতো। তবু কৌতূহলী হয়ে নৌকাটা নিয়ে গেলেন বাকশের কাছে। কাছে আসতেই কানে এলো চাপা কান্নার আওয়াজ। তড়িঘড়ি খুলে দেখেন বাকশের ভেতর সোনাদানার চেয়েও দামি কিছু- এক নবজাতক মেয়েশিশু! তখনও যে কিনা দিব্যি বেঁচে আছে।

কৌতূহলের কারণে পুরস্কৃত হয়েছেন গুল্লু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারের যাবতীয় স্কিমের আওতায় নিয়ে আসা হবে তাকে। শিশুটির যাবতীয় ভরণপোষণের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।

এদিকে যে বাকশে শিশুটিকে পান গুল্লু মাঝি, সেটা সাধারণ নয়। দেখে বেশ দামিই মনে হয়। জড়ি মোড়ানো লাল কাপড়ের বিছানাও পাতা ছিল। ছিল দেবী দুর্গার ছবিও।  

আপাতত শিশুটি আছে স্থানীয় হাসপাতালে, পুলিশের তত্ত্বাবধানে। শিশুটিকে কে বা কারা এমন ‘যত্ন’ করে ভাসিয়ে দিয়েছেন, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

/এফএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম