মুক্তির পর প্রথমবার প্রকাশ্যে আসলেন লালু প্রসাদ যাদব

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ০৩:৩১আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৩:৩১
image

দুর্নীতির মামলায় কারাদণ্ড ভোগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দীর্ঘদিন পর প্রকাশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন তিনি বেঁচে আছেন তার সন্তান তেজস্বি যাদবের কারণে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পশুখাদ্য ক্রয় দুর্নীতির মামলায় তিন বছর কারাগারে কাটানোর পর জামিনে মুক্তি পেয়েছেন লালু প্রসাদ যাদব। ২০১৭ সালের ডিসেম্বর থেকে কারাবন্দি থাকার বেশিরভাগ সময়ই ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ কাটিয়েছেন ঝাড়খন্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের বেডে। গত জানুয়ারিতে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে দিল্লিতে নেওয়া হয়। বর্তমানে দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছন তিনি।

নিজের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লালু প্রসাদ যাদবকে খানিকটা পাতলা দেখা যায়। সেখানে তিনি বিহারের বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বি যাদবের প্রশংসা করেন। বিশেষ করে বিহারের বিগত নির্বাচনে তার ভূমিকার প্রশংসা করেন লালু প্রসাদ।

লালু প্রসাদ যাদব বলেন, খোলামেলাভাবে বলি আমি কখনওই তার কাছ থেকে এতোটা আশা করিনি। তে আরজেডির নৌকা ভালোভাবেই সামাল দিয়েছে। আরজেডির ভবিষ্যৎন উজ্জ্বল। শিগগিরই আবারও রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা মারা যাবো কিন্তু কখনওই পিছু হটবো না।’

লালু প্রসাদ যাদবকে ছাড়াই প্রথমবারের মতো গত নভেম্বরে নির্বাচনি প্রচারণায় নামে আরজেডি। ওই নির্বাচনে বিহারের সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে দলটি। তবে বিজেপি এবং নিতীশ কুমারের জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে বিরোধী দলের আসনে বসতে হয় তাদের।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম