ফোনে দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১৯:৫৮আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৯:৫৮
image

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৮৬তম জন্মদিনে ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের বিরোধিতার মুখে পড়ার আশঙ্কা সত্ত্বেও নিজেই টুইট করে শুভেচ্ছা জানানোর কথা প্রকাশ করেছেন মোদি।

বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতের পূর্বাঞ্চলে নির্বাসনে রয়েছেন দালাই লামা। তিব্বতের এই আধ্যাত্মিক নেতাকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে থাকে বেইজিং। তার সঙ্গে কোনও ধরনের সম্পৃক্ততাকেও ভালোভাবে নেয় না চীন।

চীন হতাশ হবে বিবেচনায় ভারতীয় নেতারাও সাধারণত দালাই লামার সঙ্গে যোগাযোগের কথা প্রকাশ্যে স্বীকার করেন না। তবে সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার প্রেক্ষাপটে তাকে শুভেচ্ছা জানানোর কথা ঘোষণা করলেন মোদি। এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদির টুইটের পর ভারতের বেশ কয়েকটি রাজ্যের নেতারাও দালাই লামাকে শুভেচ্ছা জানান। তারা এই আধ্যাত্মিক নেতার মূল্যবোধ ও শিক্ষাকে মানবতার জন্য ব্যাপক উদ্দীপনা বলে আখ্যায়িত করেন।

১৯৫৯ সালে মাতৃভূমি ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সেখানে বসবাস করছেন দালাই লামা। শুভেচ্ছা বার্তা পাওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতের প্রশংসাও করেন তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শরণার্থী হয়ে ভারতে এসে আবাস গড়ার পর আমি ভারতের স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছি।’

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম