মোদির কাছে পশ্চিমবঙ্গের নাম বদলের কথা তুললেন মমতা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ০৭:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১৯

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রায় আধঘণ্টা ধরে তাদের বৈঠক হয়।

বৈঠকের পর মমতা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আরও টিকা চেয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ জনবহুল রাজ্য। তাই জনসংখ্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গকে টিকা দেওয়া উচিত। জনসংখ্যার তুলনায় উপযুক্ত সংখ্যক টিকা রাজ্য পাচ্ছে না।

মমতা জানান, তিনি পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর কাছে তুলেছিলেন। তার কথায়, অনেক দিন হলো বিষয়টি কেন্দ্রের কাছে পড়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ভেবে দেখবেন।

রাজ্য সরকার পশ্চিমবঙ্গের নাম বদল করে বঙ্গ রাখার প্রস্তাব করেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, পেগাসাস নিয়ে কি কোনও কথা হয়েছে? মমতার জবাব, নরেন্দ্র মোদির সঙ্গে তার কী কথা হয়েছে, তা বিস্তারিত বলা সম্ভব নয়। তবে তিনি চান প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠক ডাকুন এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক।

বিজেপিবিরোধী জোট প্রসঙ্গে মমতা বলেন, জনতাই এর নেতৃত্ব দেবেন। ২০২৪-এর এখনও দেরি আছে। এর আগে উত্তর প্রদেশ, পাঞ্জাবসহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে। সেখানে বিরোধীরা একটা কৌশল নিয়ে যাতে লড়ে, সেই চেষ্টা হচ্ছে। সূত্র: ডয়চে ভেলে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী