নারীর নিরাপত্তায় মুম্বাইয়ে হচ্ছে নির্ভয়া স্কোয়াড

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯

গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় এক নারীকে ধর্ষণের পর রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর শহরে নারীর বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে ‘নির্ভয়া স্কোয়াড’ গঠন করছে পুলিশ।

মুম্বাই পুলিশের এক নোটিশে বলা হয়েছে, ‘স্কুল, কলেজ বা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া নারী ও মেয়েদের ফোন কল, মেসেজ বা ই-মেইল ব্যবহার করে হয়রানি করা হচ্ছে। ‘নির্ভয়া স্কোয়াড’ গঠনের লক্ষ্য সমাজে নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মনোভাব গঠন এবং আইন প্রতি ভীতি তৈরি করা। এছাড়া নারী নিপীড়ন ও হয়রানি ঠেকানোও এই স্কোয়াড গঠনের লক্ষ্য।’

নির্ভয়া স্কোয়াডের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে মুম্বাই পুলিশ। এতে বলা হয়েছে, প্রতিটি থানায় নারী নিরাপত্তা সেল গঠন করতে হবে। প্রতিটি থানায় পাঁচটি টহল যান রাখতে হবে। এসিপি কিংবা পিআই র‍্যাংকের একজন নারী কর্মকর্তা এই সেলের দায়িত্বে থাকবেন। এই স্কোয়াডের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও সোমবার মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে নারীর নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অন্ধকার স্থানে আলোর ব্যবস্থা করা এবং পুলিশি টহল জোরালো করার নির্দেশনা দিয়েছেন তিনি।

এছাড়া নারী ও শিশু নিপীড়নে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। এই ধরণের ব্যক্তিদের ওপর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নারী নিপীড়ন সংক্রান্ত কোনও তথ্য পাওয়া গেলে অবিলম্বে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী