কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি মন্দিরের রক্ষীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অজয় ধর নামের কনস্টেবল রাতে জোর করে মন্দিরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাকে দেশ বিরোধী হিসেবে মনে করে গুলি করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল শেষ রাতের দিকে মন্দিরের দরজা ধাক্কাতে শুরু করলে রক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে।

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, রক্ষীদের সর্তকতামূলক গুলির পরও কনস্টেবল নিজের পরিচয় না দিয়ে দরজায় ধাক্কাতে থাকেন। রক্ষীরা হামলা হয়েছে মনে করে গুলি করে।

কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী