এবার অরুণাচল নিয়ে চীন-ভারত উত্তপ্ত বাক্য বিনিময়

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৪:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪:০৪

অরুণাচল প্রদেশে ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর সাম্প্রতিক সফর নিয়ে চীনের আপত্তি উড়িয়ে দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি অরুণাচল প্রদেশকে ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ অভিহিত করেন। সেখানে এক ভারতীয় নেতার সফর নিয়ে চীনের আপত্তি ভারতীয় জনগণের বোধগম্য নয় বলে দাবি করেন তিনি।

অরিন্দম বাগচি বলেন, ‘চীনের সরকারি মুখপাত্রের করা মন্তব্য আমলে নিয়েছি আমরা। এই ধরণের মন্তব্য প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ।’

গত সপ্তাহে অরুণাচলে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর সফর নিয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে অরিন্দম বাগচি বলেন, ‘ভারতীয় নেতারা নিয়মিত অরুণাচল সফর করেন, যেমন করেন অন্য প্রদেশগুলোতেও। ভারতের একটি রাজ্যে ভারতীয় নেতার সফর নিয়ে আপত্তির কারণ ভারতীয় জনগণের বোধগম্য নয়।’

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ দাবি করে সেখানে ভারতের ভাইস প্রেসিডেন্টের সফর নিয়ে আপত্তি জানাচ্ছে বেইজিং।

লাদাখ সীমান্তে গত ১৭ মাস ধরে চলা চীন-ভারত অচলাবস্থা নিরসনে গত সপ্তাহে সেনা পর্যায়ের ১৩তম আলোচনা ব্যর্থ হয়। অরিন্দম বাগচি বলেন, ‘এছাড়াও আমরা আগেও উল্লেখ করেছি, ভারত-চীন সীমান্তের পশ্চিমাংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতির কারণ চীনের এক তরফা পদক্ষেপ।’

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের