মস্কোয় তালেবানের মুখোমুখি হচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৮:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৮:৫২

রাশিয়ার মস্কোতে হতে যাওয়া বৈঠকে অংশ নিচ্ছে ভারত। আগামী ২০ অক্টোবরের আলোচনায় উপস্থিত থাকছেন তালেবান প্রতিনিধিরাও। ২০১৮ সালের পর দ্বিতীয়বার তালেবান প্রতিনিধিদের মুখোমুখি হচ্ছে ভারত।

গত আগস্টের ১৫ তারিখ আফগানিস্তানে আশরাফ গণি সরকারের পতনের পর মস্কোতে বড় পরিসরে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ‘আফগানিস্তান ইস্যুতে মস্কোর বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছি আমরা। আলোচনায় আমরা অংশ নিচ্ছি’।

তবে ভারতের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কে উপস্থিত থাকছেন তা নিশ্চিত করা হয়নি।

তালেবান ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি কোনও দেশ। বিশ্ব সম্প্রদায়ের সমর্থন এবং স্বীকৃতি পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান প্রতিনিধিরা। এর মধ্যেই আফগানিস্তান ইস্যুতে রাশিয়া, আফগানিস্তান ও ভারতসহ আরও কয়েকটি দেশের উপস্থিতিতে বৈঠক হতে চলছে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম