আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হলো ভারতের বিতর্কিত কৃষি আইন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২২:০১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:০১

বিতর্কিত নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে গেজেট নোটিফিকেশন জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার(১ ডিসেম্বর) কৃষি আইন প্রত্যাহার আইন, ২০২১ নামের আইনটি কার্যকর করে এই নোটিফিকেশন জারি হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হলো বিতর্কিত আইন তিনটি।

গত সোমবার পার্লামেন্টে পাস হয় বিলটি। পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় দ্রুততার সঙ্গে বিলটি পাস হয়ে যায়।

প্রত্যাহার বিলটি পার্লামেন্টের দুই কক্ষেই তোলার কয়েক মিনিটের মধ্যে কণ্ঠ ভোটে পাস হয়ে যায়। তবে বিরোধী সদস্যরা কৃষক ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে যেতে থাকে। বিরোধীরা ফসলের সর্বনিম্ন সহায়তা মূল্য (এমএসপি) এবং আইনটির বিরুদ্ধে বছর জুড়ে চলা আন্দোলনে নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

পার্লামেন্টের দুই কক্ষেই বিলটি তোলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমার। সেই সময় তিনি জানান, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি তোলার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছে সরকার।

শিখ ধর্মাবলম্বীদের উৎসব গুরু পর্বে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। বিক্ষোভকারীদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে ওই সময় তিনি বলেন, ‘চলুন নতুন করে শুরু করি।’

/জেজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের