কুতিয়াম্মা: ১০৪ বছর বয়সে পড়তে শেখার স্বপ্নপূরণ করা নারী

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২০:৪২

প্রায় এক শতক ধরে কুতিয়াম্মা’র দৈনন্দিন রুটিন ছিল প্রায় একই। কেরালার থিরুভাঞ্চুর গ্রামের বাড়িতে ভোরে ঘুম থেকে ওঠা, রান্না, ঘর পরিষ্কার এবং গরু ও মুরগীকে খাবার দিয়ে তার দিন শুরু হতো। কিন্তু এখন প্রতিদিন ভোরে ওঠার জন্য নতুন একটি বিষয় যুক্ত হয়েছে। তিনি অধীর অপেক্ষায় থাকেন কখন স্থানীয় দৈনিক পত্রিকা মালায়লা মনোরমা দিয়ে যাবে পেপার বয়।

টানা দুই ঘণ্টা নিজেকে খবর পড়তে এবং বিশ্বে কী ঘটছে তা সম্পর্কে জানতে মনোনিবেশ করেন তিনি। অথচ মাত্র কয়েক মাস হলো, এই এপ্রিলেই কুতিয়াম্মা শেষ পর্যন্ত তার পড়তে শেখার স্বপ্ন পূরণ করেছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে কী ঘটছে তা জানতে আমি সব সময় কৌতূহলী ছিলাম। অনেক সময় দৈনিক পত্রিকা পড়তে না পারার অক্ষমতার জন্য অনুতাপ করেছি। বাড়ির ছোটদের কাছে উচ্চ শব্দে পত্রিকার পড়ার জন্য অনুরোধ করতাম। আমি সব সময় নিজের নাম ও ঠিকানা লিখতে চাইতাম।

টানা কয়েক মাস সান্ধ্যকালীন ক্লাসে অধ্যয়নের পর গত মাসে তিনি কেরালার প্রাথমিক স্বাক্ষরতা পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। সবচেয়ে বয়স্ক নারী হিসেবে এই পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় স্বাক্ষরতায় তিনি ৮৯ শতাংশ এবং গণিতে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। এই ফলাফল রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রশংসা কুড়িয়েছে। টুইটারে তিনি লিখেছেন, জ্ঞানের জন্য বয়স কোনও বাধা নয়। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে কুতিয়াম্মা ও অন্যান্য নতুন পড়ুয়াদের শুভকামনা জানাচ্ছি।

১০৪ বছরের জীবনে কুতিয়াম্মা পড়ার বিষয়ে কৌতূহলী ছিলেন। প্রায়ই নিজে নিজে বর্ণমালা পড়তে চেষ্টা করতেন। কিন্তু যখন তার জন্ম হয়েছিল নিম্নবর্ণের একটি গ্রামীণ পরিবারে তখন সেখানে কোনও শিক্ষার ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, আমি কেরালার পিছিয়ে পড়া এজাভা সম্প্রদায়ের এবং দারিদ্র্যের মধ্যে জন্ম হয়েছে। ওই সময় পরিবারের নারীদের জন্য শিক্ষার কথা ভাবাই যেত না। এমনকি ৯ বছর বয়সে ছেলেরাও পড়াশোনা বাদ দিত। আমার বাবা-মা ছিলেন ভূমিহীন কৃষিমজুর। আমার দায়িত্ব ছিল রান্না করা, কাপড় ধুয়া এবং ঘরে থাকা ১১ ভাই-বোনের দেখাশোনা করা।

প্রতিবেশী রেহানা জনের সঙ্গে কুতিয়াম্মা

১৬ বছর বয়সে ভেষজ ওষুধ বিক্রেতা টিকে কন্তির সঙ্গে তার বিয়ে হলে নতুন জীবন শুরু হয়। তাদের পাঁচ সন্তান রয়েছে। দশকের পর দশক চলে যায় রান্না ও বাড়ির কাজ করে। সব সময় কুতিয়াম্মার মনে হতো, কিছু একটা নাই।

এক বছর আগে প্রতিবেশী রেহানা জন, ৩৪ বছর বয়সী এক স্বাক্ষরতা প্রশিক্ষকের উৎসাহে পড়তে শেখা শুরু করেন কুতিয়াম্মা। নাতি-নাতনির পড়ার বিষয়ে তার কৌতূহল দেখে জন তাকে কিছু বই দেন। এর আগে জনের সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর বয়স ছিল ৮৫ বছর।

কয়েকবার উৎসাহব্যঞ্জক আলোচনার পর তারা প্রতিদিন সন্ধ্যায় বই নিয়ে বসতে শুরু করেন। জন বলেন, দৃষ্টি ও শ্রবনে সামান্য সমস্যা ছাড়া কুতিয়াম্মা আদর্শ ছিলেন এবং অনেক সময় দুষ্টামিও করতেন। সব সময় আমি পৌঁছার আগেই তার বই, নোট ও কলম প্রস্তুত থাকত। এছাড়া রান্না করা মজার খাবার আমার জন্য রাখতেন তিনি।

কুতিয়াম্মার লক্ষ্য এখন চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাস করা। যে পরীক্ষা শিক্ষার্থীরা সাধারণত ৯ বছর বয়সে পাস করে। এবারের বিষয়গুলোর মধ্যে রয়েছে মালায়লাম, ইংরেজি, পরিবেশ ও গণিত।

তার কথায়, আমি মনে করি না ইংরেজি ভিন্নগ্রহের কিছু এবং শেখা খুব কঠিন। আমি সব বিষয়ে ১০০ শতাংশ নম্বর পাওয়ার চেষ্টা করব। সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী