করোনায় ১০ হাজার বেশি মৃত্যুর কথা স্বীকার করলো গুজরাট

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ২০:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:০১

করোনাভাইরাসে স্বজন হারানো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে নতুন তালিকা প্রকাশ করেছে ভারতের গুজরাট রাজ্য সরকার। এতে রাজ্যটিতে আগের হিসাবের চেয়ে দশ হাজার বেশি মানুষের মৃত্যু দেখানো হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভারতের সুপ্রিম কোর্টে এই তালিকা উপস্থাপন করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গুজরাট রাজ্য সরকারের দেওয়া নতুন তালিকায় ভারতে করোনা মহামারিতে মৃত্যুর পরিমাণ দুই শতাংশ বেড়ে গেছে। এর আগে গুজরাট সরকার রাজ্যটিতে করোনায় ১০ হাজার ৯৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে রাজ্য সরকার ১৯ হাজার ৯৬৪ জনের পরিবারকে করোনা ক্ষতিপূরণ প্রদান করেছে। ভারতের সরকারি হিসেবে করোনায় সোমবার পর্যন্ত চার লাখ লাখ ৮৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গুজরাট রাজ্য সরকার জানিয়েছে, করোনায় নিহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ পেতে তারা মোট ৩৪ হাজার ৬৭৮টি আবেদন পেয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৯৬৪টি পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

ক্ষতিপূরণ প্রদানের বার্তা প্রচারে অল ইন্ডিয়া রেডিও এবং     স্থানীয় রেডিও স্টেশনগুলোকে ব্যবহার করা হচ্ছে বলে আদালতে জানায় গুজরাট সরকার। তবে এতে বিরক্তি প্রকাশ করে দুই সদস্যের বিচারপতি প্যানেলের পক্ষ থেকে বলা হয়, ‘রেডিও কে শোনে? বিজ্ঞাপনের জন্য স্থানীয় সংবাদপত্রগুলো কেন ব্যবহার হচ্ছে না? সাধারণ মানুষকে কিভাবে আপনারা এই তথ্য জানাবেন? তারা ৫০ হাজার রুপির জন্য অপেক্ষায় আছে। সব সংবাদপত্র, দূরদর্শণ এবং স্থানীয় চ্যানেলে বিস্তারিত জানিয়ে ভালোভাবে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।’

উল্লেখ্য, গত অক্টোবরে করোনায় নিহতদের পরিবারগুলোকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় এসব অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়।

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের