ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্ত, রোগী মিলেছে দিল্লি, রাজস্থানেও

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২২ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২২

ভারতের নতুন নতুন স্থানে শনাক্ত হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত করোনা রোগী। দিল্লি ও রাজস্থানে ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এনিয়ে দেশটিতে মোট ৪৯ জন ওমিক্রন শনাক্ত রোগী শনাক্ত হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আর আগে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা গুজরাটের ৪২ বছরের এক ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা থেকে কেনিয়া ও আবু ধাবি হয়ে ৩ ডিসেম্বর দিল্লি পৌঁছানোর পর করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে। ৪ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষাতেও নেগেটিভ ফলাফল আসার পর আইসোলেশনে রাখতে কিছু সময় হাসপাতালে রাখা হয়। পরে ৮ ডিসেম্বর তার করোনা শনাক্ত হয়। জানা যায় তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সব আত্মীয় ও চার সহযাত্রীরও করোনা নেগেটিভ এসেছে।

সোমবার মহারাষ্ট্রে দুই জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। দুই জনেরই দুবাই ভ্রমণের ইতিহাস রয়েছে।

নতুন শনাক্ত হওয়া মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে ভারতের ছয়টি রাজ্যে পাওয়া গেছে। এর মধ্যে মহারাষ্ট্রে ২০ জন, রাজস্থানে ৯ জন, কর্নাটকে ৩ জন, গুজরাটে ৪ জন, দিল্লিতে ৬ জন এবং চন্দ্রিগড়, কেরালা ও অন্ধ্র প্রদেশে এক জন করে রোগী রয়েছে। ভারত সরকার জনগণকে কোভিড সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলতে এবং টিকা গ্রহণে বিলম্ব না করার আহ্বান জানিয়েছে।

ভারতে এক দিনে নতুন করে ৫ হাজার ৭৮৪ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগী পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ছয় হাজার ৩৪৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তবে দেশটিতে সক্রিয় রোগীর পরিমাণ কমে এসেছে ৮৮ হাজার ৯৯৩ জনে।

/জেজে/
সম্পর্কিত
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
সর্বশেষ খবর
দুই দিন বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু
দুই দিন বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
ঘামের দাগে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য? জানুন পরিষ্কারের কৌশল
ঘামের দাগে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য? জানুন পরিষ্কারের কৌশল
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম