কারাবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত কারাবন্দি ছেলেকে নিয়ে চাপে পড়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। পদত্যাগের চাপে থাকা এই মন্ত্রী এবার ছেলে সম্পর্কে প্রশ্ন শুনেই সংবাদমাধ্যমের ওপর চটেছেন। এক ভিডিওতে দেখা গেছে, প্রশ্ন শুনেই সাংবাদিকদের দিকে তেড়ে যান তিনি।

লাখিমপুর খেরিতে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী অজয় মিশ্র। ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকের মাইক ধরে তাদের ‘চোর’ বলে গালি দেন মন্ত্রী। এর একদিন আগেই কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করেন অজয় মিশ্র।

সম্প্রতি পুলিশের একটি বিশেষ তদন্ত দল আদালতকে জানিয়েছেন, গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই মামলায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র। আশিষসহ অন্য আসামিরা এখনই হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ মোকাবিলা করছেন। বিশেষ তদন্ত দল হত্যাচেষ্টা এবং অন্য অভিযোগ যুক্ত করতে চান।

নতুন এসব অভিযোগের বিষয়েই অজয় মিশ্রের কাছে জানতে চান সাংবাদিকেরা। এরই প্রতিক্রিয়ায় ক্ষেপে ওঠেন তিনি।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী