পশ্চিমবঙ্গের দীঘায় হোটেলে আগুন, ঝাঁপ দিয়ে বাঁচলেন পর্যটকরা

রক্তিম দাশ, কলকাতা
২৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৭

পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত নিউ দীঘার এক হোটেলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মনে। বৃহস্পতিবার সকালে আগুন লাগে। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন পর্যটক হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন। আশঙ্কা করা হচ্ছিল যে আরও বেশ কয়েকজন পর্যটক সেই হোটেলে আটকে থাকতে পারেন। তবে শেষ পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

জানা গেছে, আজ সকাল ১১টা নাগাদ আগুন লাগে হোটেলটিতে। দোতলায় সিঁড়ির সামনে থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গেলে হোটেলের কর্মীরা তড়ঘড়ি করে রাস্তায় নেমে আসেন। হোটেলের দোতলায় থাকা বেশ কয়েকজন পর্যটক বারান্দার রেলিং টপকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানার পুলিশ। রামনগর থেকে দমকল বাহিনীর দু’টি ইঞ্জিনও এসে পৌঁছায় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও হোটেলে কুলিং অফ প্রক্রিয়া চলছে। কখনও কখনও আগুন জ্বলে উঠতে দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে,হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। তাই শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। পাশের হোটেলের কর্মীদেরও পুলিশ ও দমকলের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন এ ঘটনা প্রসঙ্গে।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী