ভারতে ট্রায়ালের ছাড়পত্র পেলো নাক দিয়ে নেওয়ার করোনা টিকা

রক্তিম দাশ, কলকাতা
২৮ জানুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:১৪

সুচ ফুটিয়ে নয়, এবার নাক দিয়ে টেনে নেওয়া যাবে করোনাভাইরাসের টিকা। এমন টিকা তৈরি নিয়ে কাজ করছে ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সেই কাজে অনেক দূর এগিয়েও গেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার সেই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ইতোমধ্যে ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের দেওয়া শুরু হয়েছে। এবার সেই একই সংস্থার নাকের টিকা দেওয়ার প্রস্তুতি শুরু হতে চলেছে । তবে এখনই এটি প্রধান টিকা বা প্রথম ডোজ হিসাবে দেওয়ার কথা হয়নি। প্রাথমিক পর্যায়ে এই টিকাটি বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের কথা ভাবা হচ্ছে।

সম্প্রতি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা খোলা বাজারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশেষ ক্ষেত্রে এসব টিকা বাজার থেকে কিনে গ্রহণ করা যাবে। এরপরেই জানা যাচ্ছে নাক দিয়ে টানার টিকা পরীক্ষার ছাড়পত্র পেয়েছে। অনেকেই মনে করছেন, বুস্টার ডোজ হিসেবে নাক দিয়ে টানা টিকা বেশ কার্যকর হবে।

অনেকেই সুচ ফুটিয়ে টিকা নিতে ভয় পান। নানা ধরনের সংস্কারও রয়েছে অনেকের মধ্যে। নাক দিয়ে টানা টিকা তাদের অনেকেরই কাজে আসবে। সেই কারণেই এই টিকার কথা বহু দিন ধরে ভাবা হচ্ছে। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।

/জেজে/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন