কপালে থাকলে ঠেকায় কে!

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২০

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় ২৬.১১ ক্যারেটের একটি হীরা খুঁজে পাওয়া গেছে। ছোট আকারের ইট ভাটার এক ব্যবসায়ী অগভীর একটি খনিতে এটি খুঁজে পেয়েছেন। মঙ্গলবার পান্নার হীরা কর্মকর্তা রবি প্যাটেল জানিয়েছেন, মূল্যবান এই পাথরটির মূল্য নিলামে এক কোটি ২০ লাখ রুপি উঠতে পারে।

পান্না শহরের কিশোরিগঞ্জ এলাকার বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগীরা সোমবার হীরাটি খুঁজে পান। ওই কর্মকর্তা জানান, কৃষ্ণা কল্যানপুর এলাকার কাছের একটি খনিতে এটি পাওয়া যায়।

ওই কর্মকর্তা জানান, কয়েক দিনের মধ্যেই এই রত্ন পাথরটি নিলামে তোলা হবে। আর বিক্রির পর সরকারের রয়্যালিটি ও শুল্ক কেটে রেখে বাকি অর্থ যারা পেয়েছেন তাদের দিয়ে দেওয়া হবে।

ভাড়া করা জমিতে ছোট আকারের ইট ভাটার ব্যবসা চালান সুশীল শুকলা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে খনি কাজে যুক্ত। কিন্তু এবারই প্রথম তিনি কোনও বড় রত্ন পেয়েছেন।

সুশীল শুকলা জানান যে অগভীর খনিতে হীরাটি পাওয়া গেছে সেটি আরও পাঁচ সহযোগীর সঙ্গে লিজ নিয়েছেন তারা। ১ কোটি ২০ লাখ রুপিতে হীরাটি বিক্রির আশা প্রকাশ করে শুকলা বলেন, 'হীরা বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যবহার করে আমি ব্যবসা দাঁড় করাবো।'

মধ্য প্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত পান্না জেলা। কর্মকর্তাদের ধারণা এই জেলায় প্রায় ১২ লাখ ক্যারেট হীরা মজুত রয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
সর্বশেষ খবর
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার