ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২২, ১৬:০১আপডেট : ০৩ মে ২০২২, ১৬:২৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার টুইট বার্তায় মোদি বলেন, 'এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।'

এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেন বিশেষ বার্তা। জাতির উদ্দেশে তিনি বলেন, ‘রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব মানুষকে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে।’

ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, 'আসুন ঈদের শুভ উৎসবে উপলক্ষে আমরা মানবতার সেবায় ও দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করার সংকল্প করি। ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন'।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করেই কলকাতার রেড রোডে জামাত আদায় করেন অনেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
ধস-হড়পা বান আতঙ্ক: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক