সন্তান নাও নয়তো ৫ কোটি রুপি দাও, ছেলে-বউমা’র বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ২১:৪৩আপডেট : ১২ মে ২০২২, ২৩:০৬

সন্তান না নেওয়ায় ছেলে ও বউমা’র বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করলেন ভারতের এক দম্পতি। এক বছরের মধ্যে নাতি-নাতনির মুখ দেখাতে হবে, নয়তো জরিমানা গুনতে হবে। এ নিয়ে আদালতে মামলাও করলেন তারা। এমনই ঘটনা ঘটেছে ভারতে।

সঞ্জীব ও সাধনা প্রসাদ বলেন, 'ছেলেকে বড় করে পাইলট করেছেন। পড়াশোনা থেকে শুরু করে সন্তানের বিয়েতে বিপুল অর্থ ব্যয় করে প্রায় নিঃস্ব'।

এখন প্রতিদান চাচ্ছেন মামলাকারী দম্পতি। তাদের দাবি, যদি নাতি-নাতনির মুখ দেখতে না পান, তবে তাদের প্রায় পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। 

মামলাকারী সঞ্জীব রঞ্জন প্রসাদ বলেন, ‘২০১৬ সালে ছেলের বিয়ে দিয়েছি। আমরা নাতি-নাতনির মুখ দেখতে চেয়েছি অনেকবার। এতে আমাদের ভালো সময় কাটবে। কষ্ট কিছুটা হলেও কমবে।

মামলাকারীর আইনজীবী জানান, এখন অবসর গ্রহণ করেছেন সঞ্জীব রঞ্জন প্রসাদ। ছেলে শ্রেয় সাগর বর্তমানে একটি বিমান সংস্থায় কাজ করেন। বিয়ের পর প্রায় বছর ছয়েক পার হয়ে গেলেও সন্তান নিতে চাইছেন না শ্রেয় ও শুভাঙ্গী। এর জেরে সঞ্জীব রঞ্জন ও তার স্ত্রী একাকিত্বে ভুগছেন। ছেলের জন্য যাবতীয় সঞ্চয় খরচ করার পর এখন এই বৃদ্ধ বয়সে তাদের মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

পিটিশনটি শুনানির জন্য আগামী ১৭ মে আদালতে উঠবে বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার