আহত পাখি বাঁচাতে নামলেন গাড়ি থেকে, প্রাণ হারালেন আরেক গাড়ির ধাক্কায়

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২, ১২:০০আপডেট : ১১ জুন ২০২২, ১২:০০

আহত পাখিকে বাঁচাতে নিজের গাড়ি থেকে নেমে আরেক গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ভারতের এক ব্যবসায়ী ও তার গাড়ি চালক। শুক্রবার পুলিশ জানিয়েছে, গত ৩০ মে মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকাল থেকে ওই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন গত ৩০ মে বিকেলে ব্যবসায়ী অমর মনিশ জরিয়ালা (৪৩) মালাদের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তিনি নেপেনসি সড়কের বাসিন্দা।

ওই কর্মকর্তা বলেন, ‘বান্দ্রা ওয়ারলি সি-লিংকের পথে, একটি পাখি তাদের গাড়ির সাথে ধাক্কা খায়, এরপর জরিয়ালা আহত পাখিটিকে বাঁচাতে গাড়ি থেকে নামেন। তখন দ্রুতগামী একটি ট্যাক্সি জারিওয়ালা এবং তার চালক শ্যাম সুন্দর কামতকে ধাক্কা দেয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জরিয়ালাকে মৃত ঘোষণা করেন, আর কামাত ভর্তি হওয়ার পরে মারা যান।’

ট্যাক্সি চালক রবিন্দ্র কুমার জয়সয়ারের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দ্রা থানার এক কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের