পাপ বিজেপি করেছে, মানুষ কেন ভোগ করবে?: মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২, ১৫:৩০ আপডেট : ১১ জুন ২০২২, ১৫:৩০

মহানবী (সা)কে নিয়ে বহিষ্কৃত বিজেপি নেতার মন্তব্যের জের ধরে টানা দুই দিন ধরে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আর এতে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন বিজেপির ‘পাপের’ জন্য মানুষ কেন দুর্ভোগের শিকার হবে?

এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আগেও বলেছি। এবার টানা দুইদিন হাওড়ার স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে এবং সহিংসতা ঘটানো হচ্ছে। কিছু রাজনৈতিক দল এর নেপথ্যে রয়েছে আর তারা দাঙ্গা বাধাতে চায়। কিন্তু এটা সহ্য করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি পাপ করেছে আর মানুষ কেন তা ভোগ করবে?’

কলকাতার কাছে হাওড়ায় বিজেপির বহিষ্কৃত নেতার মন্তব্যের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার সহিংস হয়ে ওঠে। শনিবারও একই এলাকায় আবারও সহিংসতা শুরু হয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পাল্টা টিয়ার গ্যাস ছোড়া হয়। বুধবার পর্যন্ত ওই এলাকায় জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত হাওড়া জেলায় ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার হাওড়ার বেশ কয়েকটি সড়কে ব্যারিকেড বসায় বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী তখন বিক্ষোভকারীদের ক্ষোভ দেখাতে হলে দিল্লি গিয়ে দেখানোর পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নুপুর শর্মা এবং নবীন জিন্দালের মন্তব্যে বিশ্বজুড়ে ভারতের সুনাম নষ্ট হয়েছে আর তাদের গ্রেফতার করা উচিত।

শুক্রবার জুমার নামাজের পর ভারতের নয়টি রাজ্যে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া যায়। ঝাড়খণ্ডের রাঁচিতে বন্দুকের গুলিতে দুই জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জন পুলিশ সদস্য।

উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুইশ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো