রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে এসব মামলা ক‌রে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।

লালবাগ বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ২০ টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে।

ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ১৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজিসহ ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৬টি ক্যাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৪১টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪টি বাস, ২৬টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ২৩৯টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে।

গুলশান বিভাগে ৫৩টি বাস, ৬টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন।

/এসএন‌কে/এনআই/
সম্পর্কিত
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সর্বশেষ খবর
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো