ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় ভোরে বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। স্পেনের কাছে ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য লিওনেল স্ক্যালোনি গত সপ্তাহের তুলনায় বেশ আলাদা একটি শুরুর একাদশ মাঠে নামাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে বড় একটি পরিবর্তন হলো একসঙ্গে আক্রমণের দায়িত্ব সামলাবেন লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেস।
স্ক্যালোনি তার সম্ভাব্য একাদশ নিয়ে কোনও পরিষ্কার ইঙ্গিত না দিলেও, তার ডাকা বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের সম্ভাব্য অভিষেক এবং দীর্ঘদিন দলের বাইরে থাকা কয়েকজনের প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বলছে মঙ্গলবার অনুশীলনে কোচ একটি ট্যাকটিক্যাল সেশন পরিচালনা করেন, যা থেকে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষ বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য দলটির ধারণা পাওয়া গেছে। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের উপস্থিতি, যারা যৌথভাবে আক্রমণভাগ সামলাবেন।
আরেকটি নতুন চমক হতে পারেন নিকো পাজ, যিনি ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর চেয়ে শুরুর একাদশে এগিয়ে আছেন। বাঁ-পাশের ফুলব্যাক পজিশনের জন্য লড়াই করছেন ফাকুন্দো মেদিনা এবং রোমান ভেগা। অন্যদিকে মিডফিল্ডের মাঝমাঠ সামলাবেন এসেকিয়েল প্যালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে আছেন ভ্যালেন্তিন বার্কো, যিনি তার পজিশনের জন্য মাটিয়াস সুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া প্রীতি ম্যাচের সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; অগাস্টিন জিয়াই, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা অথবা রোমান ভেগা; নিকোলাস পাজ, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মাটিয়াস সুলে অথবা ভ্যালেন্তিন বার্কো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল