বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২, ১০:৫৬আপডেট : ১২ জুন ২০২২, ১১:০৭

ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) তেলেঙ্গানার হায়দরাবাদে তার বানজারা হিলসের বাড়িতে মৃতদেহ পাওয়া যায়। খবর এনডিটিভি’র।

পুলিশ জানিয়েছে, বাথরুমে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, তার বাড়ি থেকে কার্বন মনোক্সাইডের সিলিন্ডার মিলেছে। প্রাথমিক তদন্তে তিনি ওই গ্যাস ব্যবহার করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

খবরে বলা হয়েছে, প্রত্যুষার বাড়ির নিরাপত্তারক্ষীরা তাকে ডাকার পরও কোনও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে তার দেহ উদ্ধার করে পুলিশ।

ফ্যাশনের দুনিয়ায় বলিউডের পাশাপাশি হলিউডেও নামডাক ছিল প্রত্যুষা গারিমেল্লার। দক্ষিণী ছবির তারকারা তার ডিজাইন করা পোশাক পরতেন। ব্রিটেনে দীর্ঘদিন ধরে ফ্যাশন নিয়ে পড়াশোনার পর দেশে ফিরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, কাজল, নেহা ধুপিয়া, পরিণীতি চোপড়া, কাজল আগরওয়ালের মতো তারকারা তার ডিজাইন করা পোশাক পরতেন।

/এলকে/
সম্পর্কিত
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের