ভারতীয় ওয়েবসাইটে সাইবার হামলার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২২, ১২:৫৮ আপডেট : ১৩ জুন ২০২২, ১৩:০২

মহানবী (সা.)-কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটূক্তির প্রতিবাদে দেশটির সরকারি-বেসরকারি কমপক্ষে ৭০টি সাইট সাইবার হামলার শিকার হয়েছে। গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলার পেছনে রয়েছে হ্যাকার গ্রুপ ড্রাগনফোর্স মালয়েশিয়া। সোমবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে ইতোমধ্যে বরখাস্তও করা হয়েছে। কিন্তু ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে এ নিয়ে উত্তেজনা রয়ে গেছে। নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ভারতের সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে।

এর মধ্যেই ভারতের সরকারি-বেসরকারি অনেক ওয়বসাইটে সাইবার হামলা চালালো হ্যাকাররা। ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস, ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (আইসিএআর) ই-পোর্টাল, দিল্লি পাবলিক স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো কমপক্ষে ৭০টি ওয়েবসাইট হামলার শিকার হয়েছে। তবে রবিবার ইসরায়েলে ভারতীয় দূতাবাসের সাইটটি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

টাইমাস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু মহারাষ্ট্রেই ৫০টি ওয়েবসাইট অচল অবস্থায় পাওয়া গেছে।

/এলকে/
সম্পর্কিত
ভারতের একমাত্র ‘ল্যান্ড রোভার গ্রাম’, যেখানে থমকে আছে ব্রিটিশ আমলের স্মৃতি
স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
সর্বশেষ খবর
‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ এর মধ্যে পার্থক্য কী
‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ এর মধ্যে পার্থক্য কী
এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ
ভারতের একমাত্র ‘ল্যান্ড রোভার গ্রাম’, যেখানে থমকে আছে ব্রিটিশ আমলের স্মৃতি
ভারতের একমাত্র ‘ল্যান্ড রোভার গ্রাম’, যেখানে থমকে আছে ব্রিটিশ আমলের স্মৃতি
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির