ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মাসে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২, ২২:০৩আপডেট : ২৩ জুলাই ২০২২, ২২:০৪

ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সবশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭.৫ বিলিয়ন ডলার কমে ৫৭২.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৫৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা গত ২০ মাসের মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ম। শনিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ২০২০ সালের নভেম্বরে দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ৫৭২ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০২১-এর অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ৬৪ হাজার ২০০ কোটি ডলার। বৈদেশিক মুদ্রা ডলারের দাম স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংক ৫ হাজার কোটি ডলার বাজারে ছেড়েছে। তার ফলে রিজার্ভ কমেছে।

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরোটলারেন্স’ নীতিতে রয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী