বিজেপি জোট ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী, হাঁটলেন তেজস্বী যাদবের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ১৭:৫২আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৭:৫২

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত জানান। এর কয়েক ঘণ্টা আগে তার পার্টি জনতা দল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর নিতীশ কুমারকে বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে গভর্নরের বাসভবনের দিকে হাঁটতে দেখা যায়।

দ্বিতীয়বারের মতো বিজেপির সঙ্গে জোট ছাড়ার আগে নিতীশ কুমার দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে পদত্যাগপত্র হস্তান্তর করতে তিনি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করেছি আর এই বিষয়ে আমার এমএলএদের অবহিত করেছি’।

বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদভকে সঙ্গে নিয়ে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে তিনি আবারও গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে নতুন জোটে কংগ্রেসের মতো অন্য দলগুলো যোগ দেবে।

বিহারে বিজেপির সিনিয়র নেতারা সরকার পতন নিয়ে আলোচনার জন্য পাটনায় জড়ো হতে শুরু করেছেন। এদের মধ্যে রয়েছেন সুশীল কুমার মোদি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রাসাদ। বিহার বিজেপি প্রধান সঞ্জয় জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিতীশ কুমার বিহারের জনগণ ও বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষ তাকে শিক্ষা দেবে’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনতা দলে ভাঙন ধরাতে বিরামহীন চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তোলেন নিতীশ কুমার। এরপরই দল দুইটির মধ্যে বিভাজন প্রকট হয়ে ওঠে। নিজের দলের সাবেক নেতা আরসিপি সিং অমিত শাহের প্রক্সি হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নিতীশ কুমার। দুর্নীতির অভিযোগ ওঠার পর আরসিপি সিং গত সপ্তাহে জনতা দল ছেড়ে যান।

২০২১ সালে নিতীশ কুমারের দলের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন আরসিপি সিং। মন্ত্রীসভায় একটি মাত্র পদ দেওয়ায় হতাশ হয়েছিলেন নিতীশ কুমার। সোমবার তার ঘনিষ্ঠ সহযোগী জানান আরসিপি সিং নিজের ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর নিতীশ কুমারকে জানিয়েছেন অমিত শাহ জনতা দলের একমাত্র প্রতিনিধি হিসেবে তাকেই মন্ত্রিসভায় নেবেন বলেছেন। জনতা দলের প্রেসিডেন্ট রাজিব রঞ্জন সিং বলেন, ‘আমাদের দলীয় বিষয়ে কি অমিত শাহ সিদ্ধান্ত নেবেন?’

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের