জম্মু-কাশ্মিরে বিহারের এক শ্রমিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১০:০৬আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:০৯

ভারতের জম্মু-কাশ্মিরে বিহারের এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বান্দিপোরার সুমবল এলাকায় গুলিতে নিহত হন ওই শ্রমিক।

কাশ্মির জোনের পুলিশ টুইটবার্তায় জানায়, নিহত শ্রমিকের নাম মোহদ আমরেজ। আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। তার বাড়ি বিহারের মধেপুরায়। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি।

আগের দিন রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত এবং একজন আহতের ঘটনার মধ্যেই ফের রক্ত ঝরলো উপত্যকায়।

কয়েক বছর ধরে জম্মু ও কাশ্মিরে অভিবাসী শ্রমিকদের টার্গেট করছে সন্ত্রাসীরা। গত অক্টোবরে বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে ও উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠমিস্ত্রি সাগির আহমেদ পুলওয়ামায় হামলায় নিহত হন। এরপর কুলগামের ওয়ানপো এলাকায় বিহারের তিন শ্রমিককে গুলি করা হয়।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতশাসিত কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর থেকেই উত্তেজনা বিরাজ করছে উপত্যকায়।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম