বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী এখন গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২২, ১৭:২৮আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:২৮

ভারতীয় ধনকুবের গৌতম আদানি এতদিন ছিলেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। এখন তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টকে সরিয়ে প্রথম এশীয় হিসেবে তিনি এই অবস্থান দখল করলেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিওনিয়ার সূচক অনুসারে সিএনএন এখবর জানিয়েছে।

সূচকের তথ্য অনুসারে, ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠীর মালিক আদানির বর্তমান সম্পদের মূল্য প্রায় ১৩৭ বিলিয়ন (১৩ হাজার ৭০০ কোটি) ডলার।

চলতি সপ্তাহে তার সম্পদ বৃদ্ধির ফলে তিনি এখন টেসলার সিইও এলন মাস্ক ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের পেছনে রয়েছেন। তালিকার শীর্ষে থাকা মাস্ক ও বেজসের সম্পদের মূল্য যথাক্রমে ২৫১ বিলিয়ন ও ১৫৩ বিলিয়ন ডলার।

বিশ্বের অপর ধনকুবেরদের মতো করোনাভাইরাস মহামারিতে আদানির সম্পদ বেড়েছে হু হু করে।

আদানি গ্রুপের প্রতিষ্ঠাতার নিয়ন্ত্রণে রয়েছে বন্দর, মহাকাশ, সৌর বিদ্যুৎ ও কয়লাসহ বিভিন্ন ধরনের কোম্পানি। ফেব্রুয়ারিতে ভারতীয় আরেক ধনকুবের মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হয়েছিলেন তিনি।

/এএ/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?