লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘ফারাজ’

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩২

মোস্তফা সরওয়ার ফারুকির 'শনিবার বিকেল' সেন্সরবোর্ড আটকে রাখা হলেও লন্ডন চলচ্চিত্র উৎসবে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আলোচিত সিনেমা ‘ফারাজ’ প্রদর্শিত হতে যাচ্ছে। দিল্লি হাইকোর্টের অনুমতির পর শুক্রবার চলচ্চিত্রটির নির্মাতা হানসাল জানিয়েছেন, শর্তসাপেক্ষে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ 'ফারাজ' প্রদর্শিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ ল’ এখবর জানিয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ফারাজ’। ছবিটি নির্মাণ করছেন ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’ চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি পাওয়া হানসাল মেহতা। প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। হামলার ঘটনায় মেয়ে হারানো একটি পরিবারের পক্ষ থেকে মামলার পর চলচ্চিত্রটি আইনি জটিলতায় পড়ে। ওই পরিবারের আশঙ্কা চলচ্চিত্রটিতে তাদের দুই মেয়েকে খারাপভাবে উপস্থাপন করা হতে পারে।

৩১ আগস্ট বিচারপতি নীনা বানসাল শর্তসাপেক্ষে লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের অনুমতি দিয়েছেন।

বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল চলতি বছরের অক্টোবরে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে তিন শতাধিকের বেশি চলচ্চিত্র, তথ্যচিত্র প্রদর্শিত হবে।

এর আগে ২০২২ সালের ১৮ জানুয়ারি আদালত একটি অন্তবর্তী আদেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল, ছবিটি প্রদর্শন করা যাবে না।

আদালতে বাদি পক্ষ জানায়, চলচ্চিত্রটি প্রদর্শন না করতে আদালতের নির্দেশের পরও তা বিবাদির আইনজীবী দেখেছেন এবং লন্ডনে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য দাখিল করা হয়েছে।

বিবাদীর আইনজীবী জানান, ইতোমধ্যে চলচ্চিত্রটি উৎসবের জন্য দাখিল করা হয়েছে এবং ১ সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত হতে হবে। আইনজীবীরা আরও যুক্তি তুলে ধরে দাবি করেন, ভারতের কোনও চলচ্চিত্র আন্তর্জাতিক কোনও উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়া গর্বের বিষয়। চলচ্চিত্র প্রদর্শনের অধিকার আদালতের আদেশে বাতিল হতে পারে না।

তারা আরও বলেন, কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হলে মানহানির মামলা করতে পারেন।

চলচ্চিত্রটিতে ভারতের প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুর, অভিনেতা পরেশ রাওয়াল এবং আদিত্য রাওয়ালকে দেখা যাবে আলোচিত এই ছবিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুহি বাব্বর।

পরিচালক হানসাল মেহতা লিখেছেন, বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ২০২২ -এ আমাদের অনেক ভালোবাসার ফসল ফারাজকে বেছে নেওয়ার জন্য কতৃজ্ঞ। আবেগ, ধৈর্য্য এবং পরিশ্রম আমাদের এতদূর নিয়ে এসেছে। অসম্ভব কাজটি সম্ভব করার জন্য পুরো টিমকে ধন্যবাদ।

 

/এলকে/এএ/
সম্পর্কিত
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি