ফুটবলের পর সাইক্লিংয়ের বিশ্বমঞ্চে স্ক্যালোনি!

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০

ফুটবল বিশ্বকাপ জিতেছেন কোচ হিসেবে। এবার অন্য এক খেলায় বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার পথে লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সাইক্লিং প্রতিযোগিতায় পডিয়াম ফিনিশ করে ২০২৭ সালের ইউসিআই গ্রান ফন্ডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি জায়গা করে নিয়েছেন। রবিবার আর্জেন্টিনার পাতাগোনিয়ায় অনুষ্ঠিত গ্রান ফন্ডো সিয়েতে লাগোস প্রতিযোগিতায় নিজের বয়সভিত্তিক বিভাগে তৃতীয় হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ।

১১০ কিলোমিটারের কঠিন পথ পাড়ি দিতে স্ক্যালোনির সময় লেগেছে ২ ঘণ্টা ৫১ মিনিট ৫৪ সেকেন্ড। পুরুষদের ৪৫-৪৯ বছর বয়সী বিভাগে তৃতীয় হলেও সব প্রতিযোগী মিলিয়ে তার অবস্থান ৪০তম। সান মার্টিন দে লস আন্দেস থেকে ভিয়া লা অ্যাঙ্গোস্তুরা পর্যন্ত জাতীয় সড়ক ধরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 

এই বিভাগে স্ক্যালোনির চেয়ে ২৭ সেকেন্ড এগিয়ে থেকে শিরোপা জিতেছেন হুয়ান কার্লোস তারিফা। দ্বিতীয় হওয়া ক্লদিও মার্সেলো আরোনের চেয়ে মাত্র ২.৯৬ সেকেন্ড পিছিয়ে ছিলেন আর্জেন্টিনার কোচ।

এবারই প্রথম প্রতিযোগিতাটি ইউসিআই গ্রান ফন্ডো ওয়ার্ল্ড সিরিজের অংশ হয়েছে। আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নের নিয়ম অনুযায়ী, প্রতিটি বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণকারীদের প্রথম ২৫ শতাংশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। তবে অংশগ্রহণকারীর সংখ্যা যা-ই হোক, শীর্ষ তিনে থাকলে সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা নিশ্চিত হয়।

ফুটবল ছাড়ার পর থেকেই সাইক্লিংয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন স্ক্যালোনি। একবার তিনি বলেছিলেন, ‘ফুটবল থেকে অবসর নেওয়ার পর সাইক্লিংয়ের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দেড় ঘণ্টা অনুশীলন করি।’

গত ১১ অক্টোবরও গ্রান ফন্ডো বুয়েনস এইরেস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেদিন ৩ হাজার ৫০০-এর বেশি প্রতিযোগীর সঙ্গে ১২৯ কিলোমিটার পথ পাড়ি দেন স্ক্যালোনি।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না
১১৩ জনের মৃত্যু ১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না
ফুটবলের পর সাইক্লিংয়ের বিশ্বমঞ্চে স্ক্যালোনি!
ফুটবলের পর সাইক্লিংয়ের বিশ্বমঞ্চে স্ক্যালোনি!
আবেদনময়ী উপস্থাপনের সমালোচনা তোয়াক্কা করেন না শ্রুতি, জানালেন কারণ
আবেদনময়ী উপস্থাপনের সমালোচনা তোয়াক্কা করেন না শ্রুতি, জানালেন কারণ
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম