কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

রক্তিম দাশ, কলকাতা
০২ নভেম্বর ২০২২, ২২:২৭আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২২:২৭

পশ্চিমবঙ্গের কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বাংলাদেশি নারীর। দুই মাস আগে কলকাতায় টিউমারের চিকিৎসা করাতে এসেছিলেন ওই বাংলাদেশি। শিপ্রা দাস নামে ৫৮ বছর বয়সী নারীর চিকিৎসা চলছিল ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। 

শিপ্রা দাসের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। দুই মাস আগে শনাক্ত হয় শিপ্রা দাসের মস্তিষ্ক ও মেরুদণ্ডে ক্যানসার হয়েছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলে গ্লিওব্লাস্টমা। এছাড়া হেপাটাইটিস বি-তেও তিনি আক্রান্ত ছিলেন। সেই অনুসারে চিকিৎসাও চলতে থাকে তার।

হাসপাতাল থেকে জানা গেছে, তার কেমোথেরাপি চলছিল। সেটি শেষ হলে গত ২৭ অক্টোবর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি উত্তর ২৪ পরগনার সাজির হাটে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ৩০ অক্টোবর তার তীব্র জ্বর দেখা দেয়। সেই অবস্থায় তাকে আবার নিয়ে আসা হয় হাসপাতালে। সেখানেই ৩১ তারিখ তার ডেঙ্গু ধরা পড়ে।   

বুধবার সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ ওই হাসপাতালেই মৃত্যু হয় তার। হাসপাতাল থেকে আরও জানা গেছে, ডেঙ্গু রক্তক্ষরণজনিত জ্বরের কারণে তার সেপসিস এবং মাল্টি অর্গান ফেল করে এবং মৃত্যু হয়।

আত্মীয় দীপ দাস জানান, টিউমারের চিকিৎসা করাতে তিনি এখানে এসেছিলেন। কলকাতার হাসপাতালেই তার ক্যানসার ধরা পড়ে। অনেকটাই সেরে উঠছিলেন তিনি কিন্তু ডেঙ্গু হওয়ার ফলে শেষ রক্ষা হলো না।    

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী